
Islami AkidahUH-BOOK-124
উসূলুল ঈমান
‘আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে অবশ্যই তারা বলবে, আল্লাহ্।’ [সূরা জুমার, ৩৮] . ইবনু তাইমিয়াহ রহ....
Currently Rented
Join Reservation Queue
Islami AkidahUH-BOOK-124
‘আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে অবশ্যই তারা বলবে, আল্লাহ্।’ [সূরা জুমার, ৩৮] . ইবনু তাইমিয়াহ রহ....
Currently Rented
Join Reservation Queue‘আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে অবশ্যই তারা বলবে, আল্লাহ্।’ [সূরা জুমার, ৩৮] . ইবনু তাইমিয়াহ রহ. বলেন, ‘মুশরিকরা স্বীকার করত—আল্লাহ্ তাদের সৃষ্টিকর্তা এবং জীবিকা প্রদানকারী; এরপরেও তারা অন্যদের ইবাদত করত।’ [বই: দাসত্বের মহিমা] এ থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহকে রব হিশেবে মানাই যথেষ্ট নয়, বরং একনিষ্ঠতার সাথে পূর্ণ দাসত্ব প্রয়োজন। ইবাদতের সবটুকু তাঁর জন্য এবং তাঁর শেখানো পদ্ধতি আলোকে হওয়া প্রয়োজন। . আর যেসব মৌলিক বিষয়ে ঈমান রাখা অপরিহার্য সেসবের স্বচ্ছ জ্ঞান ও তাৎপর্য সম্পর্কে গাফেল হলে স্বভাবতই ঈমান হারানোর আশঙ্কা থাকে। যে বক্তি আল্লাহ্কে ‘রিয্কদাতা স্বীকার করে, তার পক্ষে খাওয়া-পরা নিয়ে প্রচেষ্টার অতিরিক্ত ‘পেরেশান’ হওয়া বেমানান। সত্যিকারার্থে ‘আখিরাতে’ বিশ্বাসী কখনও দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য বানাতে পারে না। আর এ জন্যই, বিশ্বাস ও কর্মের এই ফারাকের মূল কারণ, আল্লাহ্কে না চেনা, ঈমান সম্পর্কে অস্পষ্টতা বা এর তাৎপর্য উপলব্ধিতে ব্যর্থতা। কিন্তু ঈমানের গুরুত্ব ও মর্যাদা এবং দুনিয়া ও আখিরাতে মুমিন ব্যক্তির উপর এর বহুবিধ উপকারিতা ও সুফল—কোনো কিছুই গোপন নয়। . তাই এই বিষয়ে উম্মাহকে সচেতন করা এবং বাস্তবায়নের লক্ষ্যে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলারের সম্মিলিত প্রচেষ্টায় একটি মৌলিক গবেষণাকর্ম ও মহান কিতাব এই ‘উসূলুল ঈমান’। অনুবাদ করেছেন এই দেশের বিখ্যাত দুই আলেম ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া
At a glance
From verified rentals
0 reviews
Additional reader feedback
আলহামদুলিল্লাহ। কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামি আকিদা জানার জন্য এটি অবশ্য পাঠ্য বই ।প্রতিটি মুসলিমের ফরজ ইলম অর্জনের জন্য এই বইটি পড়া উচিত ।আকিদা সম্পর্কে সংক্ষেপে অনেক বিষয় জানার জন্য এই বইটি অতুলনীয় ।
ইসলামের মৌলিক বিষয় মোট ছয়টি। সেগুলি হলো: (১) আল্লাহর উপর বিশ্বাস (২) ফেরেশতাদের উপর বিশ্বাস (৩) আসমানী কেতাবের উপর বিশ্বাস (৪) নবী ও রাসূলগণের উপর বিশ্বাস (৫) আখিরাতের উপর বিশ্বাস (৬) তাকদীরের উপর বিশ্বাস এই কয়েকটি বিষয় একজন মুসলিমের বিশ্বাস না থাকলে তার ইসলাম নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে উঠে। এই বইটি এই কয়েকটা বিষয় বিস্তারিত আলোচনা আছে। বইটি মূলত মদীনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আলেমের গবেষণার সংকলন তাই বলা যেতে পারে বেশ বিশ্বস্ত একটি বই ইসলামী আকীদার ক্ষেত্রে। বইটি একটু একাডেমিক স্টাইলে লেখা তাই একটু সময় নিয়ে পড়া উচিৎ। এখানে আমার মনে হয়েছে তাকদীর নিয়ে বইটিতে বেশি কিছু বলা নেই। এখানে আরেকটু বিস্তারিত থাকলে ভালো হতো। সবকিছু মিলিয়ে বইটি তাদের জন্য ভালো যারা প্রাথমিক লেভেলে ইসলামী আকীদার কোনো বই পড়তে চায়।
ইসলামী আকিদা আর ঈমান বিষয়ে জানতে মাস্ট রিড বই। আপনাদের সবাইকে পড়ার আমন্ত্রণ।
No member reviews yet.