
ReligionUH-BOOK-145
সবুজ পাতার বন
আল্লাহর রাসূলকে ﷺ একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালাম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেল...
Available for Rental
Request to Rent
ReligionUH-BOOK-145
আল্লাহর রাসূলকে ﷺ একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালাম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেল...
Available for Rental
Request to Rentআল্লাহর রাসূলকে ﷺ একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালাম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেলে ইলমের গভীর থেকে গভীরে গিয়ে মণি মুক্তা আহরণ করে তা ছড়িয়ে দিতে পারেন। যাদের মুখনিঃসৃত বাক্যগুলো শ্রোতার অন্তরে গিয়ে আঘাত করে, চিন্তার জগতে আলোড়ন তুলে দেয়। আমাদের এ যুগে রাসূলের সেই গুণটি যারা সংরক্ষণ করেছেন তাদের একজন শাইখ আবদুল আযীয আত-তারিফী। তাঁর কথাগুলো কুরআনে ভাষায় যেন সূরা ইবরাহীমের সেই ‘একেকটি বৃক্ষ, সুদৃঢ় যার মূল, আকাশছোঁয়া তার শাখা-প্রশাখা … আর আল্লাহ তাআলা মজবুত কথা দ্বারা মু’মিনদের মজবুতি দান করেন…’ . আমরা শাইখের অমূল্য সেসব কথা দিয়ে একটি বন সাজিয়েছি, সবুজ পাতার বন। শাইখের হৃদয়ে শিহরণ জাগানো আর ঈমানে স্ফুলিঙ্গ জ্বালানো কথামালা এই বনের এক একটি বৃক্ষ। আছে সুশোভিত ডালপালা, ফলফলাদি আর ফুলের সুবাস। আকীদার বুনিয়াদি বিষয় থেকে শুরু করে আত্মশুদ্ধি, শাসক-শাসিতের প্রতি নসিহত, আলেমের মানহাজ থেকে শুরু করে সাধারণ মানুষের ধ্যান ধারণা, উম্মাহর দুর্দশা, পশ্চিমা আগ্রাসন, মডারেট ইসলামের মিথ্যে খোলস সব বিষয়েই প্রিয় শাইখের হৃদয় জাগানিয়া এবং শিহরণ জাগানো বাক্যের গাঁথনি যেন এই বাগানের একটি সুবজ পাতা।
At a glance
From verified rentals
1 review
টুক টুক করে অনেকদিন ধরে পড়ে শেষ করলাম বইটা, আলাহামদুলিল্লাহ!! এর কারণ এটা নয় যে বইটা খুব বিরক্তিকর বা এরকম কিছু। আমার প্রতিক্রিয়া বরংচ সম্পূর্ণ বিপরিত। আসলে বইটা শাইখ আবদুর রহমান আযীয আত-তারিফী হা. এর ছোট ছোট অনেকগুলো বাণীর সংকলন। আর এ প্রত্যেকটি বাণীই প্রজ্ঞাপূর্ণ আর প্রত্যেকটিতেই রয়েছে আমাদের জন্য চিন্তার খোরাক। আবার অন্যান্য বইয়ের মতো বড় বড় প্রবন্ধ না থাকায় আর বাণীগুলোর মধ্যে ধারাবাহিকতা না থাকায়ও এক বসায় খুব বেশি পড়া কঠিন। আলেমগণের জ্ঞানের প্রধান উৎস কোরআন ও আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদিসমুহেরও প্রচুর উল্লেখ এসেছে ছোট ছোট এই বাণীগুলোতে। যা সংক্ষিপ্তভাবে কোরআনের এই আয়াতগুলোর ও হাদিসে গুলোর মর্ম বুঝতেও সাহায্য করবে ইন শা আল্লাহ। তাই বুঝতেই পারছেন বইটি টানা পড়ে শেষ করা একটু কঠিন, অন্তন আমার তা মনে হয়েছে। তাই প্রতিদিন দুই,চার,ছয় পৃষ্ঠা এরকম করে পড়েছি। আপনারা আবার এটাকে বইয়ের নেতিবাচক দিক ভাববেন না। আসলে বইটা বোধহয় এরকমই, সাইড টেবিলে থাকবে দীর্ঘ দিন আপনার বন্ধু হয়ে, সাথী হয়ে। শাইখের উক্তিগুলো কোনো কোনো সময় নিজেকে নিয়ে ভাবাবে, কোনো সময় সমাজকে নিয়ে, সমাজের প্রতি নিজের দায়িত্ব, আলেম সমাজ, আমাদের নেতৃবৃন্দ এরকম নানান বিষয় নিয়ে ভাবতে শেখাবে এবং সাথে সাথে সঠিক দিক-নির্দেশনাও দিবে। বিষয়সমূহের উপর ভিত্তি করে আবার এ বাণীগুলোকে সাতটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। অধ্যায়গুলো হলোঃ- বিশ্বাসের ভিত্তি,সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব, ইবাদাত ও আত্মশুদ্ধি, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, অন্তরের ব্যাধিসমূহ, চিন্তার স্বাধীনতা নয় নফসের শিকল এবং সবশেষে মূল্যবান উপদেশ। ইতিমধ্যে সিরাত পাবলিকেশন আমার একটি প্রিয় প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। তাদের মানসম্মত, রুচিশীল কাজ আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ তাদের সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন, দৃঢ় রাখুন ও কাজে বারাকাহ দিন। আর আল্লাহ শাইখ আবদুল আযীয আত-তারিফী হা. কে উত্তম প্রতিদান দিন ও জালিমের হাত থেকে শীঘ্রই মুক্তি দান করুন।আমীন। অবশেষে বইটি থেকে দু'টি কথা... যারা বলে ধর্মকে রাজনীতি থেকে পৃথক রাখা উচিত, তারা হয় আল্লাহকে স্রষ্টা বলে মানে না, অথবা নিজেকে আল্লাহর সৃষ্টি মনে করে না, আর নয়তো বাস্তবতাকে অস্বীকার করে। কারণ যুক্তি বলে যে, সৃষ্টির ব্যাপারে স্রষ্টাই সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। মানুষকে আর মানুষ যে দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে সেটা সৃষ্টি করলেন আল্লাহ। এখন সে-ই আল্লাহকে বলছে, "আমাদের দুনিয়ায় আপনার দ্বীনের কোনো প্রয়োজনীয়তা নেই!" "মানুষ ধ্বংস হোক! সে কেমন কুফরিকারী!" (সূরাহ আবাসা ৮০ঃ১৭) "তিনি শুক্রকীট থেকে মানুষ সৃষ্টি করেছেন, অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসলো!" (সূরাহ আন-নাহল ১৬ঃ৪) -শাইখ আব্দুল আযীয আত-তারিফী -সবুজ পাতার বন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকারীদের (মুসলিহ) দ্বারাই আল্লাহ উম্মাহকে রক্ষা করেন, সাধারণ নেককারদের (সালিহ) দ্বারা নয়। আল্লাহ বলেন, "তোমার প্রতিপালক এমন নন যে তিনি অন্যায়ভাবে কোনো জনপদ ধ্বংস করবেন এমন অবস্থায় যে, তার অধিবাসীরা সংশোধনকারী।" (সুরাহ হুদঃ-১১৭) -শাইখ আব্দুল আযীয আত-তারিফী -সবুজ পাতার বন সমস্ত প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর!!!