Islami AkidahUH-BOOK-123
কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা
আমাদের বিশ্বাস যে আকীদার ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর হুবুহ অনুসরণ এবং সাহাবী, তাবেয়ী, প্রসিদ্ধ চার ইমামের মতের বাইরে না যাওয়াই নাজাত ও প্রশান্তি...
Available for Rental
Request to Rent
Islami AkidahUH-BOOK-123
আমাদের বিশ্বাস যে আকীদার ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর হুবুহ অনুসরণ এবং সাহাবী, তাবেয়ী, প্রসিদ্ধ চার ইমামের মতের বাইরে না যাওয়াই নাজাত ও প্রশান্তি...
Available for Rental
Request to Rentআমাদের বিশ্বাস যে আকীদার ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর হুবুহ অনুসরণ এবং সাহাবী, তাবেয়ী, প্রসিদ্ধ চার ইমামের মতের বাইরে না যাওয়াই নাজাত ও প্রশান্তির পথ। প্রথম তিন মুবারাক যুগে যেসকল হাদিস পাওয়া যায় এবং যেসব হাদিস প্রসিদ্ধ আর হাদিস বিশারদদের দ্বারা সহীহ হিসেবে সাভ্যস্ত হয়েছে সেসবই বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে দলীলের মানদন্ড হওয়া উচিত। বাংলা ভাষার সাধারণ পাঠককের যারা ইসলামী আকীদার বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য সহজ সাবলীলভাবে পাঠযোগ্য কিতাবের সংখ্যা খুব কমই বলা চলে। এক্ষেত্রে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এই কিতাব এক অনন্য সংযোজন। কুরআন এবং সুন্নাহর আলোকে এই কিতাবে ইসলামী আকীদাকে ব্যাখ্যা করা হয়েছে যা সর্ব মহলে সমাদৃত। আশা করি তা বাংলা ভাষাভাষী পাঠকদেরকেও তাদের আকীদা বিষয়ক জিজ্ঞাসার উপযুক্ত জবাব আঞ্জাম দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ্।
At a glance
From verified rentals
1 review
Additional reader feedback
বাংলা ভাষায় রচিত ইসলামি ধর্মবিশ্বাস সংক্রান্ত সেরা বই।
পড়া শেষ করিনি, তবে! যতোটুকু পড়েছি, সবার বাসায় এই বইটা থাকা/পড়া দরকার। জানা দরকার আকীদা নিয়ে।আমি জাস্ট ভাবতাসি কত্তোওওও কি জানতাম না আগে! বইটা না ধরলে এসব কে শেখাতো? আলহামদুলিল্লাহ। দেশে অনেক ধার্মিক মুসলিম আছে কিন্তু আকীদা নিয়ে কারো সঠিক ধারোণা নেই ই! তাজবি জপ্তে পারলেই দায়িত্ত শেষ, জ্ঞান অর্জন যে ফরজ জানি ই না! আমিও জানতাম না, কেও গুরুত্বপূর্ণ ও মনে করে না অথচ এগুলা ফরয!
বাংলা ভাষায় আকিদা বিষয়ক বই অনেক থাকলেও এই বইটি অনেকটা ভিন্ন। এক মলাটে এ টু জেড সব বিষয় খুব কম বইতেই পাবেন। আকীদা বিষয়ক এমন অনেক বিষয় আছে যা রাসূল সা. বা সাহাবিদের সময়ে চর্চা হতো না৷ কিন্তু একটা সময় পর সেই বিষয়গুলোকেই ইমান ও আকিদার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হয়৷ তাছাড়া স্পষ্ট শিরক, বিদআত ছড়িয়ে পড়ে সমাজে। বইটিতে ইমানের মূল বিষয়, কিসে কিসে বিশ্বাস রাখা বাধ্যতামূলক বিস্তারিত আলোচনার পাশাপাশি শিরক, বিদআর ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিচয় তুলে ধরা হয়েছে।
একজন মুসলিমের জন্য ইসলামিক আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং অপরিহার্য ব্যাপার। কারন আকিদাগত কিছু ভ্রান্তির জন্য একজন মুসলিমের সকল ইবাদতই নষ্ট হয়েতো যেতই পারে উপরন্তু এর সাথে সম্পর্কযুক্ত কিছু ভুলের কারনে ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। সাধারন দৃষ্টিতে তাকালে আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই আকিদা নিয়ে নুন্যতম পরিস্কার ধারনাও দেখতে পাওয়া যায়না। এর কারন তথাকথিত জীবনধারায় বড় হওয়া এবং আকিদার মত এত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সম্পর্কে অনীহা বা অজ্ঞ থাকা। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর "কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা" বইটি এ কারনে গুরুত্বপূর্ণ যে তিনি কুরআন-সুন্নাহর আলোকে ব্যাপাক আকারে উধাহরন এবং সালাফগনের কর্মপদ্ধতির ভিত্তিতে আকিদার গুরুত্ব ও বিভ্রান্তি ও সমাধান নিয়ে আলোকপাত করেছেন। তিনি দেখিয়েছেন সামাজিক,ব্যাক্তি কেন্রিক বা অজ্ঞতার বেড়াজালের কারনে একজন মুসলিম হয়েও কিরূপে ভ্রান্ত আকিদায় পতিত হতে পারে এবং গড়ে উঠা বিচ্ছিন্ন ফিরকা, বিদআত বা আকিদার অপব্যাক্ষার কবলে পরে তার পরকাল পরিনতি কতটা হুমকির সম্মুখীন হতে পারে যেমনটা পূর্বযুগীয় অসংখ্য নব উদ্ভাবিত ফিরকাবাজদের অধীনে সংঘটিত হয়েছে, পাশাপাশি কি ভাবে একজন মুসলিম তার আকিদাকে শুদ্ধতায় পৌঁছে দিয়ে পরম করুনাময়েরর সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হতে পারে। বইটির প্রথমার্ধে কিছু কিছু স্থানের ব্যাখ্যা একজন নতুন পাঠকের জন্য কিঞ্চিৎ সরল হলেও সামগ্রীক বিচারে বইটি অত্যন্ত সহায়ক। আশা করি বইটি আকিদার জ্ঞান অন্বেষণকারীদের জন্য অপরিহার্য ভুমিকা পালন করবে। আল্লাহ আমাদের সঠিক আকিদার জ্ঞানে উজ্জীবিত করুক এই প্রত্যাশা করি।
বাংলা ভাষার সাধারণ পাঠককের যারা ইসলামী আকীদার বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য সহজ সাবলীলভাবে পাঠযোগ্য কিতাবের সংখ্যা খুব কমই বলা চলে। এক্ষেত্রে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এই কিতাব এক অনন্য সংযোজন। কুরআন এবং সুন্নাহর আলোকে এই কিতাবে ইসলামী আকীদাকে ব্যাখ্যা করা হয়েছে যা সর্ব মহলে সমাদৃত। আশা করি তা বাংলা ভাষাভাষী পাঠকদেরকেও তাদের আকীদা বিষয়ক জিজ্ঞাসার উপযুক্ত জবাব আঞ্জাম দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ্।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমার ইমানকে খাঁটি কর। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।” এই হাদিস থেকে নিজেদের ইমান-আকীদা ঠিক করার গুরুত্ব খুব ভালোভাবেই উপলব্ধি করা যায়। সাধারণভাবে আমরা যা জানি তা অধিকাংশ ক্ষেত্রেই খুবই সংক্ষিপ্ত এবং ভাসা ভাসা জ্ঞান। কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মুমিন বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আকীদা বা বিশ্বাস সংক্রান্ত মৌলিক বিষয়গুলো বিস্তারিতভাবে জানা অত্যন্ত জরুরি। জরুরি বলতে ‘ফরজ’। আকীদা সংক্রান্ত বিষয়াদি সহিহভাবে শিক্ষা করার জন্য হক্কানি আলিমদের সোহবত এবং তাদের লেখা এই সকল বইয়ের কোনো বিকল্প নেই। বইটি ৭০০+ পৃষ্ঠার হলেও পড়তে একঘেয়ে লাগে নি মোটেও। খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সাবলীল লেখনী এবং সহজ-সরল উপস্থাপনা যেকোনো পাঠককে মুগ্ধ করে। এইভাবে জানা-শেখার চর্চাটা সবার জন্য সহজ ও তৃপ্তিময় হয়ে ওঠে। বিশেষ করে আমার মতো জেনারেল শিক্ষিত যারা আছে, তাদের জন্য।