
NovelsUH-BOOK-157
হিমু সমগ্র(হার্ডকভার)
“হিমু সমগ্র” বইয়ের ভূমিকা হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল স...
Currently Rented
Join Reservation Queue
NovelsUH-BOOK-157
“হিমু সমগ্র” বইয়ের ভূমিকা হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল স...
Currently Rented
Join Reservation Queue“হিমু সমগ্র” বইয়ের ভূমিকা হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল সব সময় শূভ হয় না। আমার ক্ষেত্রেও হয় নি। অনেক জায়গাতেই ল্যাজে গোবরে করে ফেলেছি। হিমুর পাঞ্জাবির পকেট থাকে না অথচ একটা বই-এ লিখেছি সে পকেট থেকে টাকা বের করল। হিমুর মাজেদা খালা এক বই-এ হয়ে গেলো মাজেদা ফুপু। তবে হিমু যে ঠিক আছে তাতেই আমি খুশি। হিমু ঠিক আছে, হিমুর জড়ৎ ঠিক আছে। তার বয়স বাড়ছে না। সে বদলাচ্ছে না। এই আনন্দ সংবাদ নিয়ে ভূমিকা শেষ করেছি। সব হিমুকে বন্দি করে যে প্রকাশক বিশাল হিমু সমগ্র বের করলেন তাঁকে (মনিরুল হক, অনন্যা। ধন্যবাদ। হুমায়ূন আহমেদ 13.11.2006 “হিমু সমগ্র” বইয়ের সূচিপত্র * ময়ূরাক্ষী * দরজার ওপাশে * হিমু * পারাপার * এবং হিমু ... * হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম * হিমুর দ্বিতীয় প্রহর * হিমুর রূপারী রাত্রি * একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা * তোমাদের এই নগরে * চলে যায় বসন্তের দিন * সে আসে ধীরে * আঙুল কাটা জগলু * হলুদ হিমু কালো র্যাব * আজ হিমুর বিয়ে
At a glance
From verified rentals
0 reviews
Additional reader feedback
হিমু বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। হিমু একজন বাউন্ডুলে ধরনের যুবক।বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তার পোশাক ও গেট-আপ কিছু কিছু মানুষের কাছে বিরক্তিকর । সে খুব একটা সুদর্শন না কিন্তু তার চোখ ও হাসি খুব সুন্দর হিমু চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার মহাপুরুষ তৈরির বিদ্যালয় ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্তি সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ।
হিমালয়, হিমু, হি, হলুদ পাঞ্জাবি যে নাম পছন্দ করে সে নামেই ডাকতে পারে। মহাপুরুষদের এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতে নেই। চিন্তা করতে নেই ভালোবাসা, প্রেম-বিরহ, দুঃখ-কষ্ট, সুখ-আনন্দ কোনো কিছু নিয়েই। তবুও যত কিছু করা সব কিছুই এসবের খাতিরেই। এইসব ছোটখাটো বিষয়কে আয়ত্ত করা বা নিজের মতো করে উপলব্ধি করা। মহাপুরুষদের ভালোবাসা থেকে দুরে থাকতে হয়। হিমুদের মানুষের দুঃখে দুঃখ পেতে মানা। তবুও হিমুরা নিজের অজান্তেই এসবের ভাগিদার হয়ে যায়। কাজ করে মানুষের সুখের জন্য। ভাগী হয় মানুষের দুঃখের। হিমু হুমায়ুন আহমেদের এক অমর সৃষ্টি। এ সৃষ্টি নিয়ে যে যত কিছুই বলুক পাঠক মহলে এই সৃষ্টির কদর কমবেনা। নিন্দুকেরা পড়বে, জ্বলবে আবার পড়বে। ছাড়তে পারবেনা। সব কিছুর ভেতর লজিক খুঁজতে নেই। সব কিছুতে লজিক খুঁজলে শান্তি নষ্ট হয়। আসল স্বাদ আস্বাদন করা হয়না। কিছু কিছু জিনিসকে নিজের গতিতে রেখে দিতে হয় আর সে জিনিসকে উপভোগ করতে হলে সে জিনিসের মতো করেই উপভোগ করতে হয়। ইংরেজি সহ বেশকিছু সাহিত্যে Absurd জনরা নামে লিটারারি জনরা আছে। যেটাতে অদ্ভুত, অযৌক্তিক, অর্থহীন কাহিনী আর সংলাপে ভরা থাকে। এসব জনরার বইয়ের ক্যারেক্টররা পৃথিবীতে তাদের অবস্থান কল্পনা করেও খুঁজে পায়না। তারা যতোটা সহজ সরল ততোটা সহজ সরল হিসাবে পৃথিবীকে তারা পায়না। হিমু সিরিজ ঠিক তেমোনি। হিমুকে উপভোগ করতে হলে হিমুর মতো মন নিয়েই করতে হবে। এখানে লজিক খুঁজলে শুধু খোঁজায় হবে কিন্তু পাওয়া যাবেনা। হয়তো পাওয়া যেতেও পারে। কী দরকার আনন্দ নষ্ট করার! না দেখবেন রেটিং, না দেখবেন মন্তব্য। শুধু পড়বেন। এই বই রেটিং দ্বারা জাজ করবার মতো না। বাঘা বাঘা পাঠকেরা এই বই পড়ার পরে বাঘা বাঘা ফিলোসোফিকাল লাইন না পেয়ে মনঃক্ষুণ্ন হয়ে "ধুর কী ছাই পড়লাম" বলে চলে গেলও যতদিন বাংলা ভাষা আছে ততোদিন হিমু পড়া হবে, ততোদিন পড়বে মানুষ, ততোদিন আনন্দ পাবে, ততোদিন হিমুর কান্ড দেখে হাসবে। Happy Reading ❣️
No member reviews yet.