
NovelsUH-BOOK-156
গুলমোহর (হার্ডকভার)
গুলমোহর-একটি হার্দিক গল্প। মানুষের জীবনের নাটকীয়তা, বাস্তবতা, ঘটনা, দুর্ঘটনা এসবের কোনো সীমা-পরিসীমা নেই । গল্পে অনেকগুলো নাটকীয়তার সমাবে...
Available for Rental
Request to Rent
NovelsUH-BOOK-156
গুলমোহর-একটি হার্দিক গল্প। মানুষের জীবনের নাটকীয়তা, বাস্তবতা, ঘটনা, দুর্ঘটনা এসবের কোনো সীমা-পরিসীমা নেই । গল্পে অনেকগুলো নাটকীয়তার সমাবে...
Available for Rental
Request to Rentগুলমোহর-একটি হার্দিক গল্প। মানুষের জীবনের নাটকীয়তা, বাস্তবতা, ঘটনা, দুর্ঘটনা এসবের কোনো সীমা-পরিসীমা নেই । গল্পে অনেকগুলো নাটকীয়তার সমাবেশ ঘটে বলে একে অতিকথন নাটকীয় মনে হয়। কিন্তু আলাদাভাবে এর প্রত্যেকটিই সত্য। তাই উপন্যাসকে কেবল কল্পনা বলে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না। গুলমোহর তিন তরুণ তরুণীর গল্প যারা তিন জগতের মানুষ। মানুষের হৃদয়ের মতো রহস্যময়, জটিল, বর্ণিল আর কিছু নেই পৃথিবীতে। সেই রহস্যময়, জটিল ও বর্ণিল জীবনকে শব্দ- বাক্য-পরিচ্ছেদের ছকে ফেলে এক নিদারুণ উপস্থাপনার কারিশমা দেখিয়েছেন লেখিকা এ উপন্যাসে।
At a glance
From verified rentals
2 reviews
Additional reader feedback
সাধারণত উপন্যাসের কোনো ভূমিকা থাকে না। গুলমোহর এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম। মলাট উল্টালেই চোখে পড়ে আড়াই পৃষ্ঠা জুড়ে সাহিত্যিক সাবের চৌধুরীর অনবদ্য ভূমিকা। সরল কিন্তু সচেতন ভাষায় বলে গেছেন উপন্যাস ও এর নানাবিধ প্রসঙ্গ। দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু নুকতা। ভূমিকা পেরিয়ে মূল বইতে প্রবেশ করে দেখা পাই একটি অসম্ভব মিষ্টি গল্পের। কোমল গদ্যে অসাধারণ এক মনোবৃত্তিকে ফুটিয়ে তুলেছেন লেখিকা। খানিকটা বিস্ময় আর অনেকটা মুগ্ধতা নিয়ে দেখি চরিত্রদের পরিশীলিত জীবনযাত্রা, যেখানে মিশে থাকে বংশীয় ঋজুতা আর আভিজাত্য। বইটা যদিও নিরেট উপন্যাসই, ইসলামী-অনৈসলামী অনুযায়ী ক্যাটাগরির বাইরে। কিন্তু বাঙালি মুসলমানের সহজাত জীবনাচারের সরল চিত্রটা ফুটে উঠেছে স্বভাবতই, ধর্ম মেনে চলা যার প্রধানত বৈশিষ্ট্য। এই প্রেক্ষিতেই বর্তমানের মতোই উদ্ভব ঘটে অনেক কিছুর। দাদাজান বাহার গুলমোহরের গল্পটা জারি থাকতে হঠাৎ করে দাদা জানের মৃত্যু হলে যেন বেজে ওঠে অচিন সুর। নিরব নদীর স্রোতের মতো বয়ে যায় গল্প—যে গল্প কল্পনার অধীর হলেও পরম কাঙ্ক্ষিত। পুরো গল্প জুড়ে পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বাহার আর গুলমোহর। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন হলেও স্বভাব-চরিত্রে বিপরীতমুখী। গল্পটা মূলত তাদেরই। বইটা শেষ হলে পাঠকের মনে রয়ে যায় কুয়াশাঘন কিছু কষ্ট। আর রেশ রয়ে যায় অনেকক্ষণ। অসম্ভব যত্ন নিয়ে লেখিকা গল্পটা লিখেছেন। অযাচিত তাড়াহুড়া ইত্যাদির চিহ্ন নেই। গল্পের ভাঁজে ভাঁজে মিশে আছে সেই যত্ন। এক অবসরময় বিকেলে বইটা শেষ করি আর তাকে স্থান দিই আমার পড়া সেরা বইয়ের তালিকায়।
Great Book. I love this novel.
ছোট একটা উপন্যাস গুলমোহর। ঘটনার ঘনঘটা অত বেশি নাই। তবু যা কিছু ঘটছে, নানা চড়াই-উৎরাই পার হয়ে মিষ্টি একটা সাংসারিক প্রেমের গল্প হতে গিয়েও ট্রাজেডি হয়ে গেলো। কোনো প্রত্যাশা ছাড়াই, সময় কাটানোর জন্য শুরু করসিলাম, খানিকটা ক্রিটিকাল মনোভাব নিয়েই। কিন্তু গল্পের ভিতরে ঢুকে পড়ার পর যা যা খুঁতখুঁত করতেসিলো মনে কিছুই আর পাত্তা পায়নি। গুলমোহরের অসীম দ্বিধায় ভরা ভাবনার জগৎ, ওর কফিপ্রীতি, সমুদ্রপ্রেম, একলা হাঁটার অসুখ আর আবেগের উথাল-পাতাল ঢেঊ দেখে মনে হইসে আমারই নিজের ছবি। নারী হিসেবে মেয়েলি আবেগগুলোর ছবি নিখুঁতভাবে এঁকে নেয়াও এক ধরণের মুন্সিয়ানা। কিন্তু আনুদের আবেগ বাড়াবাড়িই মনে হইসে। তাও, বড়লোকের বিরাট কারবার। যেহেতু ওই ক্লাসে বিলং করি না তাই তার মনস্তত্ত্বের সাথে রিলেট করা আমার জন্য কঠিন। এই উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসে বিরাট কিছু, সে কথা বলবো না। কিন্তু সুন্দর কোনো গল্প পেলে পড়তে আগ্রহী এরকম সবাইকে আমি এই বই অবশ্যই পড়তে দিব। পোস্টমডার্ন জটিল থিম, ফর্ম, স্ট্রাকচার, ন্যারেটিভ স্টাইলে যারা অভ্যস্ত তাদের কাছে খুব হালকা কিছু মনে হইতে পারে কিন্তু এসব নিয়ে যাদের মাথাব্যথা নাই তারা যথেষ্ট উপভোগ করবে। সংক্ষেপে বলতে গেলে, এই গল্পটা এক দাদার আদরের নাতনীর যিনি নাতনির দ্বীন রক্ষার শেষ চেষ্টা করে গেছেন। এই গল্প এমন এক তরুণের, যে তার মেধার স্বাক্ষর রাখতে গিয়েও সব হারিয়েছে মিথ্যা জঙ্গিবাদ তত্ত্ব আর গুম সংস্কৃতির কারণে। আরো এক তরুণি আছে এই গল্পে, এই দেশের মানুষের সাথে যার কেবল দান-খয়রাতের সম্পর্ক থাকার কথা। অথচ কী অবলীলায় সে রাজকীয় জীবন থেকে নিজেকে জড়িয়ে নিলো বরিশালের এক ছোট্ট শিশু নূরজাহানের সাথে...