
NovelsUH-BOOK-83
রাখাল
সতীদাহের চিতা থেকে পালিয়ে যাওয়া এক নারীর মর্মন্তদ কাহিনী–রাখাল। যাকে তার পরিবারের লোকেরা যে কোনো মূল্যে আবার চিতায় তুলতে চায়। জীবন বাঁচা...
Available for Rental
Request to Rent
NovelsUH-BOOK-83
সতীদাহের চিতা থেকে পালিয়ে যাওয়া এক নারীর মর্মন্তদ কাহিনী–রাখাল। যাকে তার পরিবারের লোকেরা যে কোনো মূল্যে আবার চিতায় তুলতে চায়। জীবন বাঁচা...
Available for Rental
Request to Rentসতীদাহের চিতা থেকে পালিয়ে যাওয়া এক নারীর মর্মন্তদ কাহিনী–রাখাল। যাকে তার পরিবারের লোকেরা যে কোনো মূল্যে আবার চিতায় তুলতে চায়। জীবন বাঁচাতে মেয়েটি পালিয়ে থাকে সুউচ্চ পাহাড়ের খাঁজে, ঈগলের বাসায়। সেখান থেকে সে দেখে ফেলে এক অনিন্দ্য সুন্দর পৃথিবীকে। তাকে লুকিয়ে রাখে যে মুসলিম রাখাল, তাঁর দিকে তাকিয়ে হিন্দু মেয়েটির মনে হয়েছিল, এ রাখাল নয়, রাখালের ছদ্মবেশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আশ্চর্যজনক ভাবে দুই বিশ্বাসের দুটি মানুষের প্রেমানুভূতি মিলেছে এক মহান ঐশী আধ্যাত্মবাদে। ঘটনাটা যখন ঘটছে, ভারতবর্ষ তখন মহর্ষি রাজা রামমোহন রায়ের হিন্দুধর্ম সংস্কার আন্দোলনে টালমাটাল। বর্ণবাদী হিন্দুরা নৃশংস সতীদাহ প্রথাকে যেকোন মূল্যে বহাল রাখতে চায়। মেয়েটিকে ধরে এনে আবার তোলা হয়েছিলো চিতায়… গল্পটি ভারতবর্ষের সর্বশেষ সতীর জীবনের গল্প। এই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, শুধু কিছু কিছু চরিত্র কাল্পনিক। রাখাল ‘The last victim of Sati’.
At a glance
From verified rentals
0 reviews
Additional reader feedback
সতীদাহের চিতা থেকে পালিয়ে বাঁচতে চাওয়া এক নারীর হৃদয়বিদারক গল্প- রাখাল। গল্পটি ভারতবর্ষের সর্বশেষ সতীর জীবনের গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্বা দেবী-এক তরুণী বিধবা,যাকে সম্পত্তির লোভে পরিবারের লোকেরা সতীদাহের চিতায় জীবন্ত পুড়িয়ে মারতে চায়। উনিশ শতকের বিশ ও ত্রিশের দশকের পটভূমি (১৮২০-১৮৩০)।ব্রিটিশ ভারতের বাংলা ও বিহারের সীমান্তবর্তী এক দুর্গম,পাহাড়ি এবং ঘন জংলাকীর্ণ অঞ্চল-জঙ্গল তরাই।মুন্ডা ও সাঁওতাল অধ্যুষিত এই অঞ্চলে যখন একদিকে প্রকৃতির আদিম রূপ, অন্যদিকে তখন সমাজপতিদের নিষ্ঠুরতার এক অন্ধকার অধ্যায় রচিত হচ্ছে। হৃদয়স্পর্শী এবং রোমহর্ষক এই পটভূমিতেই গড়ে উঠেছে এক নারীর মর্মন্তুদ লড়াইয়ের গল্প-রাখাল।এটি কেবল একটি উপন্যাস নয়,বরং ভারতবর্ষের সর্বশেষ সতীর জীবনের এক অবিনশ্বর দলিল। জঙ্গল তরাই অঞ্চলের জমিদার রামদেব ঘোষালের অকালমৃত্যুর পর,সম্পত্তির লোভে তাঁর ছোট ভাই বাসুদেব ঘোষাল এক নৃশংস ষড়যন্ত্রে মেতে ওঠে।সে রামদেবের তরুণী স্ত্রী পূর্বা দেবী-কে জোরপূর্বক চিতায় তুলে 'সহমরণ' করাতে চায়।ধর্মান্ধ সমাজে যে সতী হতো,তাকে দেবীর আসনে বসানো হতো। কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা পূর্বা দেবীর নিজের বাবা-মাও মেয়ের এই করুণ পরিণতিতে কষ্ট পেলেও, সমাজে নিজেদের মুখ উজ্জ্বল হওয়ার গৌরবে অন্ধ হয়ে পড়ে। কিন্তু জীবন তো মৃত্যুর চেয়ে সুন্দর! সতীদাহের সেই লেলিহান চিতা থেকে কোনোমতে পালিয়ে বাঁচে পূর্বা দেবী।জীবন বাঁচাতে সে আশ্রয় নেয় এক সুউচ্চ পাহাড়ের খাঁজে,ঈগলের বাসায়।সেখান থেকে সে অবলোকন করে এক অনিন্দ্য সুন্দর ও স্বার্থহীন পৃথিবীকে। আর এই বিপদে তাকে পরম মমতায় লুকিয়ে রাখে এক মুসলিম রাখাল।ধর্মের সমস্ত দেয়াল ভেঙে সেই রাখালের দিকে তাকিয়ে হিন্দু মেয়েটির মনে হয়েছিল-এ সাধারণ কোনো রাখাল নয়,স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেন রাখালের ছদ্মবেশে তার সামনে এসে দাঁড়িয়েছেন!দুই ভিন্ন বিশ্বাসের দুটি মানুষের এই অব্যাখ্যাত প্রেমানুভূতি একসময় রূপ নেয় এক মহান ঐশী আধ্যাত্মবাদে। গল্পের সমান্তরালে লেখক তুলে ধরেছেন ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। সময়টা ৪ ডিসেম্বর, ১৮২৯ সাল (২০ অগ্রহায়ণ ১২৩৬ বঙ্গাব্দ)। কলকাতার আকাশ-বাতাস তখন মুখরিত। মহর্ষি রাজা রামমোহন রায়ের অক্লান্ত সংস্কার আন্দোলন এবং লর্ড উইলিয়াম বেন্টিং-এর 'রেগুলেশন ১৭' আইনের মাধ্যমে চিরতরে নিষিদ্ধ হচ্ছে সতীদাহ প্রথা। নিজের বৌদির চিতার আগুনে বাঁশচাপা দিয়ে পুড়িয়ে মারার সে
শিবলী ভাইর লেখা বরাবরই ভালো লাগে। কিন্তু লেখাগুলো কখনোই ঠিক উপন্যাস হয়ে উঠেনা, হয়ে যায় ছোটোগল্প। গল্পের শেষ ভাগে এসে নাটকীয়তার দরুণ শিবলী ভাই সম্ভবত একটা বিগ শক দিতে চান! তবে, রাখাল বইয়ে সেই শকটা ওভাবে দেননি দেখে কিঞ্চিত ভালোলাগা কাজ করেছে!
সতীদাহ প্রথার ওপর লিখিত চমৎকার একটা বই।ধন্যবাদ শিবলী স্যার!🥰🔥
আমি জানি স্যার আপনি মহর্ষি। তবে, যেহেতু ফিকশন। তাই এরচেয়ে আকর্ষণিয় এবং সুন্দর ইন্ডিং হতে পারতো। হয়তো, পূর্বা দেবি এবং মাধব চন্দ্র দুজনেই মুসলিম হতে পারতো। মহামানব শুধুমাত্র নবী-রাসুলরাই হন। তবে, অতিমানব হওয়াটা উম্মতের জন্য স্বাভাবিক। আর, অতিমানব সবসময় সর্বব্যাপী পারদর্শী হন।
No member reviews yet.